রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০১:৪৯:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

১৫ কিলোমিটার যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

১৫ কিলোমিটার যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ভোর থেকে যানজট দেখা দিয়েছে। এই যানজটে রাজধানীর যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে চরম বিপাকে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকরা। 

 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, যানজট নিরসনে কাজ করছেন হাইওয়ে পুলিশ। কাঁচপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা বলেন, বিভিন্ন ট্রাক ও পিকআপযোগে ভোর থেকে বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী নিয়ে যাচ্ছেন অনেকে।


তাদের গাড়িগুলো আগে নেওয়ার জন্য অন্য যানবাহনগুলোকে সাইড করে রাখেন ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া লোকজন। এ কারণে সড়কে একটা বিশৃঙ্খলা দেখা দেয়, তৈরি হয় দীর্ঘ যানজট। আমাদের টিম যানজট নিরসনে কাজ করছে।