সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শিক্ষার্থীদের তদারকিতে নিত্যপণ্যের দাম কমছে

শিক্ষার্থীদের তদারকিতে নিত্যপণ্যের দাম কমছে

ঢাকা প্রেস নিউজ


শিক্ষার্থীদের সক্রিয় তদারকিতে রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে। চাঁদাবাজি বন্ধ ও যৌক্তিক দাম নিশ্চিত করতে শিক্ষার্থীরা বাজারে নজরদারি বাড়িয়েছেন। এর ফলে ক্রেতারা স্বস্তি অনুভব করছেন।

 

সোমবার (১২ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগের তুলনায় ব্রয়লার, ডিম এবং বিভিন্ন ধরনের সবজির দাম কমেছে। উদাহরণস্বরূপ, ব্রয়লারের দাম কেজি প্রতি ১৬০ টাকা, দেশি ও লেয়ার মুরগির দাম কেজি প্রতি ৫০ টাকা কমেছে। ডিমের দামেও কিছুটা হলেও স্বস্তি মিলেছে। তবে সরবরাহের অভাবে কিছু মাছের দাম কিছুটা বেড়েছে।
 

এ বিষয়ে কারওয়ান বাজারে সাক্ষাৎ করা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী রোকনুজ্জামান বলেন, “শিক্ষার্থীরা নিয়মিত বাজারে তদারকি করায় অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করার সুযোগ পাচ্ছে না। এভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি নিত্যপণ্যের দাম আমাদের নাগালের মধ্যে চলে আসবে।” একই সুরে কথা বলেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবা সুলতানাও।
 

বাজারে ঘুরে দেখা যায়, প্রতি কেজি পটল ৪০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, আলু ৫৫ টাকা, পেঁয়াজ ১০৫ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, বরবটি ৭০ টাকা ও কাঁচা মরিচ ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। মুদিপণ্যের দোকানগুলোতেও দামের উত্তাপ নেই।