সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০২:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন নীলা ইসরাফিল

ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন নীলা ইসরাফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল। 

 

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টার প্রকাশের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানান।

 

পোস্টে নীলা ইসরাফিল উল্লেখ করেন, মানুষের ভালোবাসা ও উৎসাহ থেকেই তিনি এই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাজধানীকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

 

একই সঙ্গে সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এই সম্ভাব্য প্রার্থী।