রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০১:৪৮:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

মহেশখালীতে অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, সংঘর্ষের ঘটনা

মহেশখালীতে অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, সংঘর্ষের ঘটনা

ঢাকা প্রেস
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:-


কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ বাচ্চুকে মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধলঘাটা ইউনিয়নের মুহুরিঘোনা এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় বাচ্চুর কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

বাংলাদেশ নৌবাহিনী এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রতিবাদে নামে এবং নৌবাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে সংঘর্ষের সৃষ্টি হয় এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে। তিনি আরো জানান, নৌবাহিনী এখনো আটককৃতকে থানায় হস্তান্তর করেনি।