রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৩:১০:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

সাবেক তথ্যপ্রতিমন্ত্রী আরাফাত দম্পতির ব্যাংক ও ব্যবসায়িক অ্যাকাউন্ট স্থগিত

সাবেক তথ্যপ্রতিমন্ত্রী আরাফাত দম্পতির ব্যাংক ও ব্যবসায়িক অ্যাকাউন্ট স্থগিত

ঢাকা প্রেস নিউজ


বিএফআইইউ (বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং তার স্ত্রী শারমিন মুশতারীর ব্যক্তিগত ও ব্যবসায়িক সকল অ্যাকাউন্ট স্থগিত করেছে। আজ সোমবার দেশের সকল ব্যাংকে এই সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

 

মানিলন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ, আরাফাত দম্পতির বিরুদ্ধে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে বলে ধারণা করা হচ্ছে।
 

সঙ্গে সঙ্গে, ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, স্থগিত হওয়া অ্যাকাউন্টগুলোর সম্পূর্ণ তথ্য তিন কর্মদিবসের মধ্যে বিএফআইউতে পাঠাতে। এই তথ্যের মধ্যে রয়েছে হিসাব খোলার ফরম, কেওয়াইসি (Know Your Customer) তথ্য এবং সকল লেনদেনের বিবরণী।