সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৯:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যুতে জামায়াতের শোক

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যুতে জামায়াতের শোক

সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষে ৮ নির্মাণ শ্রমিক নিহত এবং বহু শ্রমিক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী

 

রোববার (৩ মে ) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক শোকবার্তা প্রদান করেন।

 

শোকবার্তায় তিনি বলেন, “আজ ৩ মে (রবিবার) সকাল ৬টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষে ৮ নির্মাণশ্রমিক নিহত এবং বহু শ্রমিক আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। জীবিকার তাগিদে কর্মস্থলে যাওয়ার পথে এভাবে একসঙ্গে এত শ্রমিকের প্রাণহানি এবং আহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। এই মর্মন্তুদ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। আমি এই হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে আমি নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। নিহতদের শোকসন্তপ্ত পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”

 

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং চালকদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।

 

আমি দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে দ্রুত তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার এবং নিহত ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”