রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৫:৩৯:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

নাটোরে রাস্তা পরিষ্কারে ব্যস্ত শিক্ষার্থীরা

নাটোরে রাস্তা পরিষ্কারে ব্যস্ত শিক্ষার্থীরা

ঢাকা প্রেস
সুরুজ আলী, নাটোর জেলা প্রতিনিধি।

 

নাটোর শহরের বিভিন্ন সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

 

বুধবার (৭ আগস্ট) সকালে শহরের নিচাবাজারে এলাকায় সড়ক পরিষ্কারে নামে শিক্ষার্থীরা।

 

কোটা বিরোধী আন্দোলনের সময় শহরের বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাটকেল-লাঠিসোটা পরিষ্কারসহ শহরের নানা আবর্জনা পরিষ্কার করে।

 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, শহরের সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন ময়লা-আবর্জনা সরিয়ে নিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঝাড়ু ও বেলচা দিয়ে রাস্তা পরিস্কার করতে দেখা গেছে। এসময় ময়লা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে তা ব্যাগে তুলে নেন। এসময় সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেও দেখা গেছে।

 

পরিস্কার-পরিচ্ছন্নতা অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আমরা সবাইকে শান্ত থাকার আহবান জানাই। আমরা নতুন ভাবে দেশকে স্বাধীনতা এনেছি। আমরা নতুন ভাবে বাংলাদেশ কে দেখতে চাই। সন্ত্রাস, ঘুষখোর, দুনীতিবাজ মুক্ত দেশ দেখতে চাই। সেজন্য নাটোরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে আমরা শিক্ষার্থীরা সড়কে নেমেছি। আসুন আমরা সকলে আর্বজনা তুলে পরিস্কার করি সুন্দর দেশ গড়ি।