সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ১০:৪২:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

নিরাপত্তা ভেঙে দেড় কোটি টাকার ক্যাবল চুরি, ৫ জন আটক

নিরাপত্তা ভেঙে দেড় কোটি টাকার ক্যাবল চুরি, ৫ জন আটক

মঙ্গলবার (২১ মে) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের এসকিউ ইলেকট্রনিকস কারখানার নিরাপত্তা ভেঙে প্রায় দেড় কোটি টাকার ক্যাবল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে একটি চক্র। পরে কারখানার কর্মীরা তাদের ধাওয়া করে ৫ জনকে আটক করে।

 

নিরাপত্তা ভেঙে দেড় কোটি টাকার ক্যাবল চুরি, ৫ জন আটক

আটককৃতরা হলেন:

(১) মো: মুক্তার হোসেন (৩০)

(২) মো: ইসিয়াস হোসেন (২৭)

(৩) আব্দুল আজিজ (২৪)

(৪) মো: শাকিল (২৪)

(৫) মো: ইমরান হোসেন (৩০)

কারখানার ব্যবস্থাপক (এডমিন) এহসানুল কবির জানিয়েছেন, সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে চোরেরা প্রায় ১১হাজার মিটার ক্যাবল চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৫০ লাখ টাকা। পরে কর্মীরা তাদের ধাওয়া করে কিছু ক্যাবল উদ্ধার করে এবং ৫ জনকে আটক করে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন জানিয়েছেন, চুরির অভিযোগে ৫ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।