মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:০৮:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ শনিবার রাজধানীতে গণমিছিল করবে বিএনপি ও সমমনা দলগুলো

আজ শনিবার রাজধানীতে গণমিছিল করবে বিএনপি ও সমমনা দলগুলো

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে আজ শনিবার রাজধানীতে গণমিছিল করবে বিএনপি ও সমমনা দলগুলো। বেলা ৩টার দিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পৃথক স্থান থেকে গণমিছিল শুরু করবে।

ঢাকা মহানগর উত্তরের নেতা-কর্মীরা বেটার লাইফ হাসপাতাল এলাকা থেকে ভিআইপি রোড হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত পদযাত্রা করবেন। কমলাপুর এলাকা থেকে দলের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত পদযাত্রার কথা রয়েছে মহানগর দক্ষিণের। পরে সেখানে সমাবেশ করবে তারা।

জানা গেছে, কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ শিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের বাইরে জড়ো হয়ে বিএনপি-সংশ্লিষ্ট কর্মসূচিতে যোগ দেবেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউটিএবি) সদস্যরা। এক দফা দাবি নিয়ে যুগপৎ আন্দলনের অংশ হিসেবে সবশেষ গত ২৫ আগস্ট বিএনপিসহ বিরোধীরা রাজধানীতে কালো পতাকা গণমিছিল করেছিল। ১৫ দিন পর একই দাবিতে আজ ঢাকায় গণমিছিল করবে তারা।


সমমনাদের গণমিছিল:

এ দিন বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত গণমিছিল করবে গণতন্ত্র মঞ্চ। একই সময়ে বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে শান্তিনগর মোড় পর্যন্ত এ কর্মসূচি পালন করবে ১২ দলীয় জোট। এছাড়া বিকেল ৪টায় পুরানা পল্টন মোড় সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত গণমিছিল করবে জাতীয়তাবাদী সমমনা জোট।

বিকেল ৩টায় কারওয়ানবাজারের এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে এলডিপি এবং গণফোরাম (মন্টু) ও বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি) যৌথভাবে বিকেল ৪টায় মতিঝিলের নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বর থেকে একই কর্মসূচি পালন করবে।

অপরদিকে গণঅধিকার পরিষদ (নুর) বিকেল ৪টায় পুরানা পল্টনের দলীয় কার্যালয়ের সামনে থেকে ও একই সময়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) গণমিছিল শুরু করবে।