রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৫:১০:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

বন্যার্তদের সহায়তায় স্বাস্থ্যকর্মীরা একদিনের বেতন দিবেন

বন্যার্তদের সহায়তায় স্বাস্থ্যকর্মীরা একদিনের বেতন দিবেন

ঢাকা প্রেস নিউজ


চট্টগ্রাম ও সিলেটের বন্যা পীড়িতদের পাশে দাঁড়াতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাদের একদিনের বেতন দান করার সিদ্ধান্ত নিয়েছেন।

 

শনিবার (২৪ আগস্ট) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই দুর্যোগে আক্রান্ত মানুষদের সহায়তা করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সকল কর্মচারী তাদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেবেন।
 

এছাড়াও, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন, মন্ত্রিপরিষদ বিভাগ, র‌্যাব, শিক্ষকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও বন্যার্তদের সহায়তায় তাদের একদিনের বেতন দান করার সিদ্ধান্ত নিয়েছেন। অনেকে ইতোমধ্যেই তাদের অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন।