রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৬:৫৫:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

নরসিংদীতে সহিংস সংঘর্ষে ৫ নিহত, অর্ধশতাধিক আহত

নরসিংদীতে সহিংস সংঘর্ষে ৫ নিহত, অর্ধশতাধিক আহত

ঢাকা প্রেস
নরসিংদী প্রতিনিধি:-


নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে সহিংস সংঘর্ষে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে এবং অর্ধশতাধিক লোক আহত হয়েছে।

 

শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে স্থানীয়ভাবে প্রভাবশালী দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। গত বুধবার রাত থেকেই উভয় পক্ষের সমর্থকরা টেঁটা ও গুলিবর্ষণে লিপ্ত হয়।
 

নিহতদের মধ্যে রয়েছেন: (১) ফিরোজা বেগম (৫০), (২) জুনায়েদ মিয়া (১৬), (৩) আনিস মিয়া (৩০), (৪) আমির হোসেন (৭০), তোফাজ্জল (৩০)।
 

আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নরসিংদী জেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনগর ইউনিয়নের সাবেক মেম্বার শাহ আলম গ্রুপ এবং বালুচর গ্রামের ফিরুজ মেম্বার গ্রুপের মধ্যে জমি, জায়গা এবং প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধই বৃহস্পতিবার সকালে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন পলাশ জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।