শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৬:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

স্বামীর দেয়া আগুনে পুড়ে  গৃহবধূর মৃত্যু

স্বামীর দেয়া আগুনে পুড়ে  গৃহবধূর মৃত্যু

ঢাকা প্রেস
নওগাঁ প্রতিনিধি:-

 

নওগাঁয় যৌতুকের জন্য স্বামীর দেওয়া কেরোসিনের আগুনে দগ্ধ হওয়ার ৮দিন পর ফজিলাতুন নেছা (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

 

স্বামীর দেয়া আগুনে পুড়ে  গৃহবধূর মৃত্যু

 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকার শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে সন্ধ্যা ৭ টার দিকে মৃত্যু হয়। গত ২৭ আগস্ট যৌতুকের জন্য ফজিলাতুন নেছার উপর কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে তার স্বামী গোলাম রাব্বানী।

 

 নিহত ফজিলাতুন নেছা সদর উপজেলার কোমইগাড়ী সাকিদার পাড়ার ফজলুর হোসেনের মেয়ে।

 

স্বামীর দেয়া আগুনে পুড়ে  গৃহবধূর মৃত্যু — ছবি ২

 

মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন নিহত ফজিলাতুন নেছার খালাতো ভাই অর্ণব আহমেদ। তিনি বলেন টানা কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল সন্ধ্যা ৭ টার দিকে আমার বোন মারা যায়। ভেতরে আইনানুগ প্রক্রিয়া চলছে, সেটি শেষ হলেই নওগাঁর উদ্দেশ্যে রওয়ানা দিব। যারা এভাবে আমার বোনকে হত্যা করেছে তাদের দ্রুত শাস্তি চাই।

 

এর আগে ঘটনার পর গত বুধবার ফজিলাতুন নেছার বাবা ফজলুর হোসেন বাদী হয়ে স্বামী গোলাম রাব্বানীসহ তার পরিবারের ৪ সদস্যের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। এরপর পুলিশ ওই গৃহবধূর স্বামী গোলাম রাব্বানীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

 

নওগাঁ সদর মডেল থানার তদন্ত (ওসি) আব্দুল গফুর বলেন, গৃহবধূ ফজিলাতুন নেছার মৃত্যুর সংবাদটি জানতে পেরেছি । এ ঘটনায় কয়েকজনের নামে একটি মামলা হয়েছে। ঘটনার প্রধান অভিযুক্ত স্বামী গোলাম রাব্বানীকে সেদিন-ই গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ঘটনার সাথে আরও যারা জড়িত আছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।