সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৫:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, বছর শেষে স্থানীয় সরকার ভোট হতে পারে: মির্জা ফখরুল

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, বছর শেষে স্থানীয় সরকার ভোট হতে পারে: মির্জা ফখরুল

রংপুর প্রতিনিধি:



স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি। পাশাপাশি চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলেও তিনি জানিয়েছেন।

 

সোমবার (তারিখ উল্লেখযোগ্য) সকালে দুই দিনের সফরে রংপুরে এসে বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
 

মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের বিষয়টি নির্বাচন কমিশনের (ইসি) নীতিমালা ও সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
 

বিএনপিকে ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করার সমালোচনা করে তিনি বলেন, যারা এ ধরনের মন্তব্য করেন, তাদের রাজনৈতিক জ্ঞানের ঘাটতি রয়েছে। এ সময় জামায়াতে ইসলামীর আমিরের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, দলের গঠনতন্ত্র ভালোভাবে পড়া উচিত। জামায়াত গণতান্ত্রিক দল কি না, সে বিষয়ে মূল্যায়ন তাদের নিজেদেরই করা উচিত।
 

তিনি আরও বলেন, কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগ বৃদ্ধি করে বাণিজ্যিক কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সরকার কাজ করছে।
 

পরে মির্জা ফখরুল রংপুর টাউন হল মাঠে আয়োজিত পল্লী উন্নয়ন মেলা পরিদর্শন করেন। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন, সুফলভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ, ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণের চেক এবং কিশোরীদের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরী। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবার রহমান বেলাল, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং বিএনপির রংপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্যসচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তীসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।