সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৪:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

অপারেশন ডেভিল হান্ট: সালথায় ১৩ মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট: সালথায় ১৩ মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে "অপারেশন ডেভিল হান্ট"-এ মো. সেলিম মাতুব্বর (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার রাতে সালথা উপজেলার মাঝারদিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তারকৃত সেলিম মাতুব্বর উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং মাঝারদিয়া গ্রামের বাসিন্দা জিতু মাতুব্বরের ছেলে।
 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে সেলিম মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মারামারি, নারী নির্যাতন ও পুলিশ অ্যাসল্টসহ মোট ১৩টি মামলা রয়েছে। শনিবার দুপুরে সেলিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।