বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৪:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শব্দদূষণ রোধে নওগাঁয় মোবাইল কোর্ট, ৫ যানবাহনকে জরিমানা

শব্দদূষণ রোধে নওগাঁয় মোবাইল কোর্ট, ৫ যানবাহনকে জরিমানা

নওগাঁ প্রতিনিধি:


আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে নওগাঁয় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৯ এপ্রিল) নওগাঁ সদর উপজেলার মশরপুর বাইপাস এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান দিনার।

অভিযানকালে অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৫টি যানবাহনের চালকের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়। এ সময় মোট ৬ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ এবং যানবাহনে সচেতনতামূলক স্টিকার সংযোজন করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এছাড়া নিরাপত্তায় ছিল নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি দল।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।