মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৩:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বিকেলে বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিকেলে বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ঢাকা প্রেস নিউজ

 

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি নারী নাজমা (২৮) ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ জানাতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
 

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ শুরু হবে।
 

গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) বেঙ্গালুরুর রামমূর্তি এলাকার কালকেরে লেকের পাশ থেকে নাজমার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ তার শরীরে ধর্ষণের আলামত পেয়েছে।
 

স্থানীয় পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, শুক্রবার সকালে রামমূর্তি নগরের কলকেরে লেকের কাছ থেকে নাজমার মরদেহ উদ্ধার করা হয়। তার স্বামীর দেওয়া তথ্যে জানা যায়, নাজমার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না, তবে তার স্বামী সুমন গত ছয় বছর ধরে ভারতে বৈধভাবে বসবাস করছেন। তার কাছে বাংলাদেশি পাসপোর্টও রয়েছে। সুমন বেঙ্গালুরুতে সিটি কর্পোরেশনের ময়লা পরিশোধনের কাজ করেন। তাদের তিন সন্তান রয়েছে, যারা বাংলাদেশে আত্মীয়দের সঙ্গে থাকে।
 

জানা গেছে, নাজমা কালকেরে একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন এবং স্বামীর সঙ্গে রামকৃষ্ণ নামক এলাকাতে বাস করতেন। ওই অ্যাপার্টমেন্টে কাজ শেষ করে গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তিনি নিখোঁজ হন।
 

এরপর শুক্রবার সকালে পথচারীদের কাছ থেকে জরুরি বার্তা পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা লেকের ধারে নাজমার মরদেহ উদ্ধার করে, যার মাথা ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এছাড়া তাকে শ্বাসরোধে হত্যার আলামতও ছিল।
 

এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, নাজমার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়েছিল। ফরেনসিক রিপোর্টের মাধ্যমে যৌন সহিংসতার মাত্রা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। পুলিশ এখন হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে।