শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৬:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

ইটনায় বর্ষার পানিতে ডুবে শিশুর মৃত্যু

ইটনায় বর্ষার পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকা প্রেস
ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-


কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়নে এক দুঃখজনক ঘটনা ঘটেছে। রোববার বিকেলে বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করতে গিয়ে সবার অগোচরে বর্ষার পানিতে ডুবে আরাফাত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

নিহত আরাফাত উত্তরপাড়া গ্রামের আরজাহান ও মনিরা বেগম দম্পতির সন্তান। সোমবার সকালে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
 

স্থানীয় সূত্রে জানা যায়, খেলার সময় আরাফাত বাড়ির সামনে জমে থাকা বর্ষার পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে খুঁজে পেলেও ইতোমধ্যে সে মারা গিয়েছিল। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।