মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৯:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন নেদারল্যান্ডসের প্রতিনিধি দল

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন নেদারল্যান্ডসের প্রতিনিধি দল

মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-

 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের ৩ সদস্যের একটি বিশেষ প্রতিনিধিদল।


প্রতিনিধি দলের সদস্যরা হলেন- নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি- মিঃ জান সুইলওয়েন্স, নেদারল্যান্ডসের মিউজিয়াম অফ হিউম্যানিটির কিউরেটর ও মাসকাম কিউরেটর রুবেন টিম্যান।রবিবার (২ ফেব্রুয়ারি) প্রতিনিধি দলের সদস্যরা প্রথমে উখিয়ার মধুর ছড়া ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এল/১৭ ব্লকের আইওএম পরিচালিত রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেন।এরপর নেদারল্যান্ডের প্রতিনিধি দল মিয়ানমারে রোহিঙ্গাদের ব্যবহৃত ঐতিহ্যবাহী /প্রাচীন সকল স্থাপনা ও স্মৃতি চিহ্ন পর্যবেক্ষণ করেন।


এছাড়াও রোহিঙ্গারা ধান থেকে কিভাবে চাল সংগ্রহ করে তার প্রদর্শনী এবং সেখানের কর্মকর্তাদের সঙ্গে কৌশল বিনিময় করেন। এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কর্মকর্তা, ক্যাম্প ইনচার্জ, আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সহ দাতা সংস্থার কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।