সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩২:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাড়িতে বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের নবরত্ন আম-পোলাও

বাড়িতে বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের নবরত্ন আম-পোলাও

বিভিন্নভাবে রাঁধা যায় পোলাও। মসলার বদলে দিতে পারেন এ সময়ের ফল আম। 

 

নবরত্ন আম-পোলাও

 

উপকরণ

পোলাওয়ের চাল আধা কেজি, গরম পানি প্রয়োজনমতো, লবণ স্বাদমতো, পাকা আম ১০০ গ্রাম, আপেল ৫০ গ্রাম, কমলা ৫০ গ্রাম, আনারস ৫০ গ্রাম, আঙুর ২০ গ্রাম, খেজুর ২০ গ্রাম, কিশমিশ ১ টেবিল চামচ, কাজুবাদাম ১০ থেকে ১৫টি, কাঠবাদাম ৬টি, ঘি প্রয়োজনমতো, গোলাপজল ৩ ফোঁটা।

 

প্রণালি

একটি সসপ্যানে পরিমাণমতো পানি ও লবণ দিয়ে চাল আধা সেদ্ধ করে পানি ঝরতে দিন। ফলগুলো টুকরা করে নিন। সসপ্যানে আধা কাপ ঘি দিয়ে প্রথমে বাদাম ও কিশমিশ হালকা ভেজে তুলুন। টুকরা করা ফলে সামান্য চিনি ছড়িয়ে ভেজে তুলে রাখুন। এবার সসপ্যানে আরও কিছু ঘি দিয়ে তাতে আধা সেদ্ধ ভাত দিন। এরপর ভাজা বাদাম, তরল দুধে চিনি দিয়ে ১০ থেকে ১৫ মিনিট দমে রাখুন। ঢাকনা তুলে গোলাপজল ও টুকরা করা ফল দিয়ে হালকা হাতে মিশিয়ে পরিবেশন করুন।