মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৪:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

নতুন নিয়মে চেয়ারম্যান-মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি

নতুন নিয়মে চেয়ারম্যান-মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি

ঢাকা প্রেস নিউজ

 

পৌরসভা ও সিটি করপোরেশনের মেয়র এবং ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিরক্ষর ও স্বল্পশিক্ষিত ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এসব পদে প্রার্থী হতে হলে ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রয়োজন হবে। পাশাপাশি, সরাসরি ভোটের বিধানও থাকবে না।
 

স্থানীয় সরকার সংস্কার কমিশন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত বিশ্লেষণ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই সুপারিশ প্রস্তাব করছে। আগামী ফেব্রুয়ারির শেষের দিকে কমিশন তাদের প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
 

এ বিষয়ে সংস্কার কমিশনের প্রধান ড. তোফায়েল আহমদ গণমাধ্যমকে জানান, সাধারণ মানুষের অভিযোগ ছিল যে, দলীয় প্রভাব, পেশীশক্তি ও টাকার দাপটে শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে পারেন না। তিনি বলেন, ‘‘নিরক্ষর লোক যেন জনপ্রতিনিধি না হতে পারেন, এমন ব্যবস্থা নিতে হবে, যাতে শিক্ষিতরা আগ্রহী হয়ে নির্বাচনে অংশ নেন এবং নির্বাচিত হতে পারেন।’’
 

ইউপি সদস্যরা ভোটের মাধ্যমে যাকে চেয়ারম্যান নির্বাচিত করবেন, তাকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সেইসঙ্গে, ইউপি সদস্যদের মধ্যে একজনকে সভাধ্যক্ষ হিসেবে নির্বাচন করা হবে এবং সভাধ্যক্ষেরও স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এমনভাবেই সিটি করপোরেশন এবং পৌরসভায় নির্বাচন পরিচালিত হবে।
 

এছাড়া, চেয়ারম্যান ও মেয়রদের সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে। তাদের বেতন কাঠামোতেও পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে। ইউপি চেয়ারম্যানের বেতন উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণির কর্মকর্তার সমান এবং পৌর মেয়রের বেতন উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান হবে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্থানীয় সরকারে সংসদ সদস্যরা (এমপি) উপদেষ্টা বা অন্য কোনো পদে থাকতে পারবেন না। তারা শুধু সভায় উপস্থিত হয়ে মতামত দিতে পারবেন।
 

কমিশন আরও জানায়, ৫০ হাজারের কম জনসংখ্যার পৌরসভাগুলো বাতিল করার প্রস্তাব করা হচ্ছে। এসব পৌরসভা অধিকাংশই দলীয় নেতাদের পুনর্বাসন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের বেতন মাসের পর মাস বকেয়া থাকে। প্রায় শতাধিক এমন পৌরসভাকে ইউনিয়নের সঙ্গে একীভূত করার সুপারিশ করবে কমিশন।
 

এ বিষয়ে কমিশনপ্রধান ড. তোফায়েল বলেন, ‘‘২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের ২৩ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, অথচ এসব নির্বাচনে খরচ হতো ৬০০ কোটি টাকা। তাই আমরা প্রস্তাব করছি, সব স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হোক এবং এসব নির্বাচন আর কোনো দলীয় প্রতীকে অনুষ্ঠিত না হোক।’’