বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৯:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্বেচ্ছাসেবক লীগ কর্মীর মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্বেচ্ছাসেবক লীগ কর্মীর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:-

 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে ফরজাদ হোসেন সজিব (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ কর্মী মারা গেছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠায়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, "আসামি ফরজাদ হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে দেওয়া মৃত্যু সনদ অনুযায়ী তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।"
 

তবে সজিবের পরিবারের দাবি, তার মৃত্যু হৃদরোগে নয়, বরং কারাগারে মারধরের ফলে হয়েছে। মৃতের স্ত্রীর বড় ভাই মো. সোহেল জানান, সকাল সাড়ে ১১টার দিকে কারাগার থেকে ফোন করে জানানো হয়, সজিবের সঙ্গে গোসলের সময় পানি নিয়ে মারামারি হয়েছে এবং তাকে অন্য ওয়ার্ডে স্থানান্তরের জন্য ২০ হাজার টাকা দাবি করা হয়। এরপর ২০ মিনিটের মাথায় আরেকটি ফোন আসে, যেখানে সজিবের অসুস্থতার কথা জানানো হয়। হাসপাতালে গিয়ে তারা সজিবের শরীরে মারধরের চিহ্ন দেখতে পেয়েছেন বলেও দাবি করেন তিনি।
 

এ বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য, কারাগারে কোনো মারামারির ঘটনা ঘটেনি। জেল সুপার ইকবাল হোসেন বলেন, "আমরা সরেজমিনে তদন্ত করেছি। সজিবের ওয়ার্ডে কোনো মারামারির ঘটনা ঘটেনি। পরিবারের মারধরের অভিযোগ ভিত্তিহীন।"
 

কারা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় ডাকাতি চেষ্টার মামলায় গ্রেপ্তার হয়ে গত ২৭ মার্চ ফরজাদ হোসেন সজিব কারাগারে যান এবং যমুনা ভবনের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থান করছিলেন।