রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৫:১০:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি, সাবেক এমপিসহ ৩৭৬ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি, সাবেক এমপিসহ ৩৭৬ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা প্রেস
কুমিল্লা প্রতিনিধি:-


কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. তাহসীন বাহার সূচনাসহ ৩৭৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

গত ৩ আগস্ট, কুমিল্লা জিলা স্কুলের সামনে এক বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপর আসামিরা অতর্কিতভাবে গুলি চালায় এবং হামলা চালায়। এই ঘটনায় একাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়।
 

আহতদের একজনের বাবা, আফছার আবদুল হাসিব, শুক্রবার রাতে কোতয়ালি মডেল থানায় এ মামলা দায়ের করেন। মামলায় বাহারকে প্রধান আসামি করা হয়েছে।
 

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানিয়েছেন, মামলার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।