সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৭:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফারিয়া শাহরিন মা হচ্ছেন!

ফারিয়া শাহরিন মা হচ্ছেন!

ঢাকা প্রেসঃ
লাক্স তারকা ফারিয়া শাহরিন
আজ রোববার, বিশ্ব মা দিবসে নিজের ফেসবুকে ঘোষণা করেছেন যে তিনি মা হতে যাচ্ছেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় ফারিয়ার। এরপর গত বছরের জুলাইয়ে তারা বিয়ে করেছিলেন।

২০০৭ সালে 'লাক্স-চ্যানেল আই সুপারস্টার' প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছিলেন ফারিয়া। 'কথা দিলাম' প্যাকেজের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেন।

'দৈনিক তোলপাড়' ও 'এয়ারকম' নামক দুটি ধারাবাহিকে অভিনয় করেছেন ফারিয়া। কাজল আরেফিন পরিচালিত 'ব্যাচেলর পয়েন্ট' নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক আলোচনায় আসেন।

ফারিয়ার এই সুখবর পেয়ে বিনোদন অঙ্গনের বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।