সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৪:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

একশনএইডে কক্সবাজারে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

একশনএইডে কক্সবাজারে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কক্সবাজারে সেফগার্ডিং ইউনিটে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: অফিসার—সেফগার্ডিং অ্যান্ড অ্যাস্যুরেন্স
পদসংখ্যা: ১
যোগ্যতা: আইন, হিউম্যান রাইটস, ইন্টারন্যাশনাল রিলেশনস, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সেফগার্ডিং ইনভেস্টিগেশন, চাইল্ড সেফগার্ডিং/প্রোটেকশন বা কেস ম্যানেজমেন্টে প্রফেশনাল প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা/মানবাধিকার সংস্থা/এজেন্সিতে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। রিস্ক অ্যাসেসমেন্ট, অ্যাডভোকেসি, যোগাযোগ ও ড্রাফটিংয়ে দক্ষ হতে হবে। প্রশিক্ষণ প্রদানে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
বেতন: মাসিক মোট বেতন ৭১,৪৩১ টাকা। এর সঙ্গে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, কর্মী, কর্মীর স্বামী/স্ত্রী ও সন্তানের স্বাস্থ্যসুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স এবং মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে একশনএইড বাংলাদেশের ওয়েবসাইটের এ লিংকে রেজিস্ট্রার বা লগইন করে আবেদন করতে হবে। নিয়োগ, আবেদনপ্রক্রিয়া ও পদসংশ্লিষ্ট বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৬ আগস্ট ২০২৩।