সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪১:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

পীরগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

পীরগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ সোহেল রানা (২২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 

শনিবার ভোর ৫টার দিকে পীরগঞ্জ উপজেলার জাবোরহাট ইউনিয়নের কামাড়টলি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
 

আটক সোহেল রানা উপজেলার দানাজপুর গ্রামের মৃত আমিনুর রহমানের ছেলে।
 

বিজিবি ৪২ দিনাজপুর ব্যাটালিয়নের হাবিলদার উপেন্দ্র নাথ মণ্ডল জানান, বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সোহেল রানাকে আটক করে।