সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৭:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বাড়িতে এসেও গ্রেফতার এড়াতে পারলো না আ.লীগ নেত্রী দোলনা

বাড়িতে এসেও গ্রেফতার এড়াতে পারলো না আ.লীগ নেত্রী দোলনা

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

ঢাকা থেকে গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় গিয়েও গ্রেফতার এড়াতে পারলেন না সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার (২৭)। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলা থানা পুলিশ তাকে তার গ্রামের বাড়ি হতে গ্রেফতার করে।

 

বাড়িতে এসেও গ্রেফতার এড়াতে পারলো না আ.লীগ নেত্রী দোলনা


 

দোলনা আক্তার উপজেলার ফুলবাড়ি সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের মেয়ে।
 

পুলিশ সূত্রে জানা যায়, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দোলনা ঢাকার বিভিন্ন জায়গায় আত্নগোপনে থাকেন। সম্প্রতি ঢাকাসহ সারাদেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেফতার এড়াতে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় চলে যান তিনি। গোপন সংবাদের ভিত্তিতে আওয়ামী লীগ নেত্রীর গ্রামের বাড়িতে যাওয়ার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 

এ প্রসঙ্গে ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তারকে ৪ আগস্ট ফুলবাড়িতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার সকালে তাকে জেল হজতে পাঠানো হবে।