মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০২:০৪:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

বন্যার পূর্বাভাস সম্পর্কিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি

বন্যার পূর্বাভাস সম্পর্কিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামে বন্যার পূর্বাভাস সম্পর্কিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি

কুড়িগ্রামে ৪ টি উপজেলার ২২ টি ইউনিয়নের ৪৪ জনকে নিয়ে বন্যার পূর্বাভাস ও সতর্কতা সম্পর্কিত দু’দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, আরডিআরএস’র ইমার্জেন্সি এন্ড হিউমেন্টেরিয়ান কোঅর্ডিনেটর তপন কুমার সাহা, ট্রান্সবাউন্ডারী প্রকল্পের প্রোজেক্ট অফিসার শাহজাহান, ট্রোসা প্রকল্পের প্রোজেক্ট অফিসার জান্নাতুন নাঈম মনিরা প্রমুখ।

 

এ সময় কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র নদের বেল্টে অবস্থিত নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর, উলিপুর ও চিলমারী উপজেলার ২২ টি ইউনিয়ন থেকে ৪৪ জন স্বেচ্ছাসেবক নির্বাচন করে তাদেরকে বন্যা সম্পর্কিত তথ্যাদি ও সেবা প্রদানের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়। যাতে বন্যা আসার সাথে সাথে ওইসব এলাকার বন্যা কবলিত জনগোষ্ঠী ও ভাঙন কবলিতদের সড়িয়ে আনা যায় এবং প্রয়োজনীয় সাপোর্ট প্রদান করা যায়।