শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

গুলশানে যুবদলের নামে চাঁদাবাজি: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গুলশানে যুবদলের নামে চাঁদাবাজি: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঢাকা প্রেস নিউজ


গুলশানে যুবদলের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে এক ছাত্রলীগ নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শনিবার (৩১ আগস্ট) রাতে গুলশান-২ এলাকায় এই ঘটনা ঘটে। গুলশান থানা ছাত্রলীগের এক নেতা সাব্বিরসহ তার সহযোগীরা মোস্তাফিজুর রহমান সিজারের বাড়িতে গিয়ে যুবদলের নামে চাঁদা দাবি করেন। পরে স্থানীয়রা তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
 

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল জানান, বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে তিনি এই চাঁদাবাজির খবর পান। তিনি বলেন, "আমরা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিই এবং গ্রেপ্তারের ব্যবস্থা করি।"
 

গুলশান থানার ডিউটি অফিসার (এসআই) আনোয়ার হোসেন খান ঘটনাটি নিশ্চিত করে বলেন, "আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"