বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪২:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

দিনাজপুরে বাসা থেকে দুর্গন্ধ, দরজা ভেঙে মিলল নারীর ঝুলন্ত মরদেহ

দিনাজপুরে বাসা থেকে দুর্গন্ধ, দরজা ভেঙে মিলল নারীর ঝুলন্ত মরদেহ

দিনাজপুর সংবাদদাতা:-

 

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাসস্ট্যান্ড এলাকায় এক ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তার (২৮) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
 

সাদিয়া আক্তার জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে। জানা গেছে, তিনি মাঠপাড়া এলাকার সাগর হোসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। তবে প্রায় এক মাস আগে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে সাদিয়া একাই বাসায় বসবাস করছিলেন।
 

প্রতিবেশীদের ভাষ্যমতে, শুক্রবার তার বাসা থেকে দুর্গন্ধ বের হতে থাকে। সন্দেহ হওয়ায় তারা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাদিয়ার মরদেহ উদ্ধার করে।
 

হাকিমপুর (হিলি) থানার তদন্ত ওসি এসএম জাহাঙ্গীর আলম জানান, সাদিয়া প্রায় এক মাস আগে শাকিল আহমেদ ওরফে টুলুর বাসায় ভাড়া উঠে একাই বসবাস করছিলেন। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানান ওসি।