সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪২:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিসিএস পরীক্ষায় চাকরিপ্রার্থীদের দুবারের বেশি অংশগ্রহনে সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত হয়নি

বিসিএস পরীক্ষায় চাকরিপ্রার্থীদের দুবারের বেশি অংশগ্রহনে সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত হয়নি

বিসিএস পরীক্ষায় চাকরিপ্রার্থীদের দুবারের বেশি অংশ নিতে না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলোচনাও হয়নি। 

আজ বুধবার দুপুরে পিএসসির কয়েকজন সদস্য ও একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।


জানতে চাইলে পিএসসির সূত্র প্রথম আলোকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, চাকরিপ্রার্থীরা দুবারের বেশি বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন না, এমন কোনো বিষয়ে আলোচনা হয়নি। এমনকি আনুষ্ঠানিক তো নয়ই, অনানুষ্ঠানিক আলোচনাও হয়নি। 

পিএসসির ওই সূত্র আরও বলেন, সাধারণত কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে পিএসসি তা সভায় অ্যাজেন্ডা করে। সেই অ্যাজেন্ডার বিষয়ে সভায় আলোচনা হয়। কিন্তু এ পর্যন্ত কোনো সভায় এ বিষয়ে আলোচনা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে গত দুই দিনে বিসিএসে দুবারের বেশি অংশ নিতে না দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।