মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১১:২১:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

কুড়িগ্রাম সীমান্তে ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার 

কুড়িগ্রাম সীমান্তে ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার 

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-



 

কুড়িগ্রামের রাজিবপুর সীমান্তে ইয়াবা ট্যাবলেটসহ ৩ যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় আসামিদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
 

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তসলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
 

আসামিরা হলেন- উপজেলার নয়াপাড়া গ্রামের আবু সাইদের পুত্র স্বাধীন আহমেদ (২১), শিবেরডাংগী গ্রামের মোশারফ হোসেনের পুত্র জাহিদ হাসান (২১) ও একই গ্রামের সাইদুর রহমানের পুত্র আমিনুল ইসলাম (২১)।
 

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) মো. শামসুল আলম কালবেলাকে জানান, গতকাল বুধবার রাত ৯টায় উপজেলার বালিয়ামারী সীমান্তের মেইন পিলার ১০৭২ এর ৪ নম্বর পিলার হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইনসান মোড় এলাকা থেকে ওই ৩ যুবককে আটক করা হয়।
 

এসময় তাদের কাছ থেকে ৮৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ একটি মোটরসাইকেল, ১টি মোবাইল ফোন, ২টি সীম কার্ড, ১টি মেমোরি কার্ড এবং নগদ ২৫০ টাকা জব্দ করে বালিয়ামারী বিওপির টহলরত সদস্যরা। পরে আটক ওই ৩ যুবকদের বিরুদ্ধে বিজিবি বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজিবপুর থানায় মামলার মাধ্যমে তাদের সোপর্দ করা হয়েছে।