সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গণভোট বাস্তবায়ন ইস্যুতে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

গণভোট বাস্তবায়ন ইস্যুতে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

 

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বেলা ১২টার দিকে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠকটি শুরু হয়।

 

জামায়াতের প্রচার বিভাগ জানায়, বৈঠকে বাংলাদেশ–ইইউ সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং রাজনৈতিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও কার্যকর ও অর্থবহ করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

 

এ ছাড়া সংস্কার কার্যক্রম ও গণভোট সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়েও মতবিনিময় হয় বলে জানানো হয়। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হয়, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।

 

উভয় পক্ষই ভবিষ্যতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

বৈঠকে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন। অন্যদিকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং এপিএস মোহাম্মদ নজরুল ইসলাম।