বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৮:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রিপন সভাপতি, বকুল সাধারণ সম্পাদক: গাইবান্ধা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ১৭ সদস্যের কমিটি গঠন

রিপন সভাপতি, বকুল সাধারণ সম্পাদক: গাইবান্ধা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ১৭ সদস্যের কমিটি গঠন

সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা প্রতিনিধি:


 

গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কণ্ঠভোটের মাধ্যমে মোশফেকুর রহমান রিপনকে সভাপতি এবং আব্দুল মোতালেব সরকার বকুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
 

সোমবার (১৮ মে) সকালে পলাশবাড়ী পৌর শহরের খাদ্যগুদাম সংলগ্ন শাওন এন্টারপ্রাইজ মাঠে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোশফেকুর রহমান রিপন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুল।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ন কবির খান।
 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু, আইন বিষয়ক সম্পাদক জলিলুর রহমান জলিল, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছামছুল আলম ছামছু, শ্রমিক নেতা সাজ্জাদ হোসেন পিন্টু, গাইবান্ধা জেলা মোটর মালিক সমিতির সভাপতি এনামুল হক সরকার মকবুল, সাংগঠনিক সম্পাদক সেলিম, গাইবান্ধা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা এবং গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংক-লরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছামছুল আলম।
 

এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুস সোবহান মণ্ডল, আবুল কালাম আজাদ সাবু, আবু তাহের মণ্ডল এবং সাবেক সাধারণ সম্পাদক রেজানুর রহমান ডিপটি।
 

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— কার্যকরী সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি আবু তাহের মণ্ডল, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হানিফ ও মিল্লাত সরকার মিলন, সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, অর্থ সম্পাদক রফিকুল মিয়া, সড়ক সম্পাদক ছাদেকুল ইসলাম মিন্টু ও হাসান মাস্টার, দপ্তর সম্পাদক ছায়েদ আলী, ক্রীড়া সম্পাদক জালাল সরকার, ধর্মীয় সম্পাদক মমিন শেখ, প্রচার সম্পাদক রাজু আহমেদ এবং কার্যকরী সদস্য সাজু মিয়া, খাজা মিয়া ও আহসান হাবিব হিন্দোল।
 

সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। এছাড়া শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মৃত ও কন্যাদায়গ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে অনুদান প্রদান করা হয়।