রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১০:২৬:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

৭০ বোতল ফেন্সিডিলসহ যুবককে পুলিশে সোপর্দ করলো শিক্ষার্থীরা 

৭০ বোতল ফেন্সিডিলসহ যুবককে পুলিশে সোপর্দ করলো শিক্ষার্থীরা 

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একজনকে আটক করেছে গ্রাম পুলিশ ও শিক্ষার্থীরা।


 

৭০ বোতল ফেন্সিডিলসহ যুবককে পুলিশে সোপর্দ করলো শিক্ষার্থীরা 

 

সোমবার ভোর ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভোটহাট গ্রাম থেকে আশরাফুল আলম নামের ওই যুবককে আটক করা হয় বলে ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান।

 

আটক ২০ বছর বয়সী আশরাফুল আলম ওই গ্রামের আজম আলীর ছেলে।

 

এলাকাবাসীর বরাতে ওসি বলেন, “গোপন সংবাদে ওই এলাকার গ্রাম পুলিশ লিটন মিয়া ও রমজান আলীসহ কয়েকজন ছাত্র মিলে ভোটহাট বাজারের পাশে ঘুনাপাড়া রাস্তায় অবস্থান নেয়। এক পর্যায়ে একটি প্লাস্টিকের বস্তাসহ আশরাফুলকে আটক করে তারা। পরে বিজিবি ও ইউপি সদস‍্যসহ এলাকাবাসীর সামনে ওই বস্তা খুলে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল বের করা হয়।”

 

পরে ঘটনাটি ভূরুঙ্গামারী থানায় জানানো হলে পুলিশ গিয়ে আশরাফুলকে আটক করে থানায় নিয়ে আসে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

 

তিনি বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে সকালে কুড়িগ্রাম আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।