বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩২:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অসুস্থ খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পুত্রবধূ শর্মিলা

অসুস্থ খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পুত্রবধূ শর্মিলা

বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ঢাকায় এসেছেন। গতকাল মঙ্গলবার (২১ মার্চ) মধ্যরাতে তিনি লন্ডন থেকে ঢাকায় আসেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ বিষয়ে বলেন, শুনেছি তিনি ঢাকায় এসেছেন। তবে বিষয়ে আমি আর কিছু জানি না।

 

জানা গেছে, শর্মিলা রহমান তার শাশুড়ি খালেদা জিয়া অসুস্থ মাকে দেখতে এসেছেন। রাতে ঢাকায় পৌঁছে প্রথমে গুলশানে খালেদা জিয়ার বাসভবনে ওঠেন। সেখান থেকে সকালে বনানীতে মায়ের বাসায় যান।

 

এর আগে ২০২১ সালের অক্টোবর মাসে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে শর্মিলা রহমান দেখতে ঢাকায় এসেছিলেন। সে সময় তিনি আড়াই মাস ঢাকায় ছিলেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ২০২২ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে তিনি লন্ডন চলে যান।