সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩২:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

কুড়িগ্রাম নৌ-ডাকাতি প্রতিরোধকল্পে প্রশাসন পুলিশের যৌথ মতবিনিময়

কুড়িগ্রাম নৌ-ডাকাতি প্রতিরোধকল্পে প্রশাসন পুলিশের যৌথ মতবিনিময়

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা থানাধীন রমনা নৌ-বন্দর ফেরিঘাটে কুড়িগ্রাম জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব নুসরাত সুলতানা ও পুলিশ সুপার জনাব মোঃ মাহাফুজুর রহমান মহোদয়ের উপস্থিতিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় চিলমারী ব্রহ্মপুত্র নদী সহ কুড়িগ্রাম জেলার সকল নদী সমূহে ডাকাতি প্রতিরোধকল্পে করণীয় বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। 

 

কুড়িগ্রাম নৌ-ডাকাতি প্রতিরোধকল্পে প্রশাসন পুলিশের যৌথ মতবিনিময়



এ সময় স্থানীয় জনসাধারণ নৌ পুলিশের জনবল বৃদ্ধি, নৌ পুলিশের জন্য একটি শক্তিশালী স্পিডবোট বরাদ্দ, চিলমারী জোড়গাছ হাটের দিন করে পুলিশি টহল বৃদ্ধি, ডাকাতদল কে দ্রুত গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবী উপস্থাপন করেন। 

 

কুড়িগ্রাম নৌ-ডাকাতি প্রতিরোধকল্পে প্রশাসন পুলিশের যৌথ মতবিনিময় — ছবি ২


 

কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান বলেন, উপরোক্ত সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে পুলিশ প্রশাসন সর্বোচ্চ শক্তিদিয়ে কাজ করে যাবে। সেই সাথে তিনি অত্র চিলমারী উপজেলার স্থানীয় এলাকাবাসীর সহাযোগীতা কামনা করেন। সকলের সহযোগীতায় এই অপ্রত্যাশিত ঘটনাটি যেন ভবিষ্যতে আর না ঘটে সে লক্ষ্যে সকলকে একাগ্রচিত্তে দায়িত্বশীলতার সাথে কাজ করার পরামর্শ প্রদান করেন। পুলিশ বাহিনী তাদের দায়িত্ব যথারীতি পালন করে যাবে মর্মে জানান। এছাড়াও জেলা প্রশাসক জনাব নুসরাত সুলতানা বলেন বিগত দিনে যে ডাকাতির ঘটনা ঘটেছে সেটা সত্যি অত্যন্ত দুঃখজনক, ভবিষ্যতে চিলমারী ব্রহ্মপুত্র নদে এরকম ডাকাতির ঘটনা যাতে আর না ঘটে সে লক্ষ্যে জেলা প্রশাসন সর্বোচ্চ সহায়তা প্রদান করবেন বলে তিনি জানান। তিনি আরো বলেন জনসাধারণ ইচ্ছে করলে সব কিছুই করা সম্ভব,জনগণ যদি আমাদের সহায়তা করে তাহলে ব্রহ্মপুত্র নদে আর কোন ডাকাতি হবে না বলে তিনি বিশ্বাস করেন।  
 

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব নুসরাত সুলতানা, পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (সহকারী পুলিশ সুপার, ফুলবাড়ী ও নাগেশ্বরী সার্কেল এবং চলতি দায়িত্বে উলিপুর, চিলমারী সার্কেল) জনাব মোঃ মোজাম্মেল হক, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার জনাব সবুজ কুমার বসাক, ডিআইও-১ জনাব মোঃ আলমগীর হোসেন, চিলমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মুশাহেদ খান, ঢুষমারা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আশরাফুল ইসলাম, ইনচার্জ চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ি জনাব মোঃ ইমতিয়াজ কবির, সাবেক,সাধারণ সম্পাদক চিলমারী উপজেলা বিএনপি জনাব মোঃ মতিন শিরিন সরকার, সদস্য,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা জনাব মোঃ আব্দুর রহমান সহ চিলমারী উপজেলার সম্মানিত নাগরিবৃন্দ।