মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চন্দ্রযান-৩ চাঁদে অবতরণ স্থানের নামকরণ করলেন ‘শিব শক্তি’ ভারতের প্রধানমন্ত্রী মোদি

চন্দ্রযান-৩ চাঁদে অবতরণ স্থানের নামকরণ করলেন ‘শিব শক্তি’ ভারতের প্রধানমন্ত্রী মোদি

চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম চাঁদের যে স্থানে অবতরণ করেছে সেটিকে ‘শিব শক্তি পয়েন্ট’ হিসেবে নামকরণ করেছেন নরেন্দ্র মোদি। শনিবার বেঙ্গালুরুতে ইসরোর বিজ্ঞানীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এই ঘোষণা করেন তিনি।

‘শিব শক্তি’ নামের ‘শক্তি’ শব্দটি দেওয়া হয়েছে নারী বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম, অনুপ্রেরণা এবং ক্ষমতায়ন থেকে। এছাড়াও চাঁদের যে স্থানে ২০১৯ সালে চন্দ্রযান-২ বিধ্বস্ত হয়েছিল তার নামকরণ করা হয়েছে ‘তেরঙ্গা পয়েন্ট’।


এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বেঙ্গালুরুতে ইসরো টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক (ইসট্র্যাক)-এ প্রধানমন্ত্রী মোদির এই বড় ঘোষণাটি এসেছে। অনুষ্ঠানে তিনি ঐতিহাসিক চন্দ্রযান-৩ মিশনের সফলতার জন্য বিজ্ঞানীদের অভ্যর্থনা জানাতে এসেছিলেন।

ভাষণে মোদি বলেন, ‘এই সম্মেলনটি চাঁদে স্পর্শ করার স্থানের নামকরণের জন্য। ল্যান্ডার বিক্রম যে স্থানে অবতরণ করেছে সেটির নামকরণের সিদ্ধান্ত নিয়েছে ভারত। জায়গাটি এখন থেকে ‘শিব শক্তি পয়েন্ট’ নামে পরিচিত হবে।’

ঘোষণায় নরেন্দ্র মোদি আরও বলেন, আজ থেকে চন্দ্রযান-৩ এর অবতরণের তারিখ ২৩ আগস্ট জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালিত হবে। এই দিনটি বিজ্ঞান ও প্রযুক্তি উদযাপনের একটি দিন হবে এবং আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।


মহাকাশ সংস্থার বিজ্ঞানীদের উদ্দেশে মোদি বলেন, ‘আপনারা সকলেই যা অর্জন করেছেন তা এই যুগের সবচেয়ে অনুপ্রেরণামূলক মুহূর্তগুলির মধ্যে একটি। এই কৃতিত্বের পরে, সমগ্র বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভারতের দক্ষতা বুঝতে পেরেছে।’

ভারতের চন্দ্রযান-৩ ল্যান্ডার বিক্রম বুধবার সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছে। ল্যান্ডারটিতে ছয়টি বৈজ্ঞানিক পেলোড রয়েছে যার মধ্যে রোভার প্রজ্ঞান অন্তর্ভূক্ত। এটি পৃথিবীর নিকটতম উপগ্রহের ১৪ দিনের ডেটা সংগ্রহ করবে।