সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪১:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মামলা দায়ের

সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মামলা দায়ের

গাজীপুরে বনভূমি দখলের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চারজন সাংবাদিক। দুর্বৃত্তরা তাদের ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে, মোবাইল ফোন ও মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত করে।
 

ঘটনাটি ঘটে গাজীপুর সদর উপজেলার নয়নপুর কড়ইতলা এলাকায়। হামলার শিকার সাংবাদিকদের মধ্যে রয়েছেন— দৈনিক স্বাধীন বাংলা-এর গাজীপুর প্রতিনিধি রুকনুজ্জামান খান, বিডি ২৪ লাইভ-এর গাজীপুর প্রতিনিধি রাসেল শেখ, দৈনিক তরুণকণ্ঠ-এর উত্তর প্রতিনিধি নজরুল ইসলাম এবং দৈনিক মুক্ত বলাকা-এর স্টাফ রিপোর্টার মিলন শেখ।
 

হামলার ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন সাংবাদিক রুকনুজ্জামান খান। তিনি জানান, বনভূমি দখলের খবর পেয়ে তিনি সহকর্মী মিলন শেখ, নজরুল ইসলাম ও রাসেল শেখকে নিয়ে ঘটনাস্থলে যান। তখন স্থানীয় শাহাবুল ইসলাম, তার ছেলে আব্দুল্লাহ নীরব, নাঈম মিয়া এবং মৃত আব্দুল রহমানের ছেলে আকবর আলীসহ ১০-১৫ জন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। তারা ক্যামেরা, মোবাইল সেট কেড়ে নিয়ে ভেঙে ফেলে এবং মারধর করে, এতে চার সাংবাদিক আহত হন।
 

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান, অভিযুক্ত শাহাবুল ইসলাম (৫৮), আব্দুল্লাহ নীরব (২০), নাঈম মিয়া (২৮) এবং আকবর আলী (৫০)-সহ ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
 

এদিকে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।