রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৬:৫৬:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

কক্সবাজারে ভয়াবহ বন্যা: দুইজনের মৃত্যু, দুজন নিখোঁজ

কক্সবাজারে ভয়াবহ বন্যা: দুইজনের মৃত্যু, দুজন নিখোঁজ

ঢাকা প্রেস
কক্সবাজার প্রতিনিধি:-


কক্সবাজারের রামু উপজেলায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আরও দুজন, যার মধ্যে একজন শিশু, নিখোঁজ রয়েছেন।

 

বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বন্যার পানিতে ভাসমান অবস্থায় চারজনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত ব্যক্তিরা হলেন রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পূর্ব জুমছড়ি এলাকার আমজাদ হোসেন (২২) এবং ঈদগড় ইউনিয়নের বৈদ্য পাড়া এলাকার চচিং রাখাইন (৫৫)।
 

নিখোঁজ ব্যক্তিরা হলেন একই ইউনিয়নের ছালেহ আহমদের ছেলে রবিউল আলম (৩৫) এবং ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরিপাড়া এলাকার নুরুল কবিরের ছেলে মো. জুনাইদ (১০)।
 

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এই মর্মান্তিক ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
 

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম জানিয়েছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন থেকে ১০ টন চালসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বরাদ্দ করা হয়েছে। তবে, বন্যার তীব্রতা ও বিস্তৃতির কারণে ত্রাণ কার্যক্রমে কিছুটা জটিলতা দেখা দিয়েছে।