মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:০২:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

জনগণের আস্থা না থাকলে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না : অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ

জনগণের আস্থা না থাকলে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না : অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ

আরিফুজ্জামান (সাগর):-


অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেছেন, জনগণের আস্থা না থাকলে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না। তাই জনগণের আস্থা অর্জনে পুলিশকে সর্বোচ্চ চেষ্টা করতে হয়। 


 

জনগণের আস্থা না থাকলে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না : অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ


 

ডিএমপি, ঢাকার সাবেক আরআই মোঃ আশরাফ আলীর চাকরি থেকে অবসর উপলক্ষে আজ শনিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৫) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব  কথা বলেন। 
 

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশের জন্য রাজারবাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা।  এই রাজারবাগে যিনি আরআই এর দায়িত্বে থাকেন, তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনাব মোঃ আশরাফ আলী একজন সফল কর্মকর্তা হিসেবে তাঁর কর্মজীবনে পেশাগত দক্ষতার ছাপ রাখতে সক্ষম হয়েছেন। তিনি বিদায়ী পুলিশ কর্মকর্তার সুন্দর জীবন ও সুস্থতা কামনা করেন।
 

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তি জীবনের নানা স্মৃতি তুলে ধরে পুলিশ কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ আশরাফ আলী সকল পর্যায়ের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 
 

অনুষ্ঠানে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ) রওনক আলমসহ ডিএমপির অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 

উল্লেখ্য, মোঃ আশরাফ আলী ১৬ নভেম্বর ২০২২ তারিখে ডিএমপির আরআই হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি  সুদীর্ঘ একচল্লিশ বছরের বেশি সময়ের বর্ণিল পেশাগত  জীবন সাফল্যের সাথে সম্পন্ন করে গত ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ডিএমপির আরআই পদে থেকে অবসরে যান।