মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যুক্তরাষ্ট্রের সোমালিয়ার দক্ষিণাঞ্চলে বিমান হামলায় আল-শাবাবের ১৩ সদস্য নিহত

যুক্তরাষ্ট্রের সোমালিয়ার দক্ষিণাঞ্চলে বিমান হামলায় আল-শাবাবের ১৩ সদস্য নিহত

সোমালিয়ার দক্ষিণাঞ্চলে বিমান হামলায় আল-শাবাবের ১৩ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। সোমালিয়া সরকারের অনুরোধে এ বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (আফ্রিকম)। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানায়, ১৪ আগস্ট (রোববার) দেশটির কর্মকর্তারা সোমালিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানান। অন্যদিকে সোমালি ন্যাশনাল টেলিভিশনের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ও সোমালি সামরিক বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সোমালি সামরিক কর্মকর্তাদের গণমাধ্যমের সাথে কথা বলার অনুমতি নেই। 


নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা আনাদোলুকে বলেছেন,  যুক্তরাষ্ট্র বিমান হামলার মাধ্যমে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করেছে। যদিও মার্কিন সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বিমান হামলার বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি।

যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, এর আগে ৯ আগস্ট (বুধবার) সোমালিয়ার হিরান প্রদেশের রাজধানী বেলেডওয়েনের লাচজে সোমালি ন্যাশনাল আর্মির ওপর যারা আক্রমণকারী আল-শাবাব গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র এই নিয়ে তিনবার বিমান হামলা চালায়। ওই অভিযানে আল-শাবাবের মোট ৯ সদস্য নিহত হয়েছিল।