সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বড়াইগ্রামে জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:



নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের উদ্যোগে বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার বনপাড়া বাজার এলাকায় এই গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলের নেতৃত্ব দেন নাটোর-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল হাকিম। এতে প্রায় ছয় হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
 

গণমিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হাকিম বলেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবনে চাঁদাবাজি, জুলুম-নির্যাতনের কোনো রেকর্ড নেই। তিনি নির্বাচিত হলে প্রশাসনিক ও উন্নয়নমূলক সুবিধার কথা বিবেচনায় বড়াইগ্রাম ও বনপাড়াকে পৃথক দুটি উপজেলা হিসেবে বাস্তবায়নে ভূমিকা রাখবেন বলে অঙ্গীকার করেন। এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
 

পথসভায় আরও বক্তব্য রাখেন নাটোর জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মোজ্জাজ নাঈম, নাটোর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ও বড়াইগ্রাম উপজেলা প্রধান সমন্বয়ক জিএম আক্কাস আলী (তাহাস)।
 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, নায়েবে আমীর সিরাজুল ইসলাম কোরবান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাবর আলী, বনপাড়া পৌর জামায়াতের আমীর মীর মো. মহীউদ্দীন, জামায়াত নেতা আব্দুল হান্নান বাদশা, আইয়ুব আলী, সাবেক শিবির নেতা হুমায়ুন কবীর, ডা. রাশেদুল ইসলামসহ দশ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।