সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৮:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

সেন্টমার্টিনে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

সেন্টমার্টিনে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:-

 

কোস্টগার্ড সেন্টমার্টিন দ্বীপে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
 

রোববার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।
 

তিনি জানান, শনিবার রাত ৮টার দিকে কোস্টগার্ড পূর্ব জোনের আওতাধীন সেন্টমার্টিন বিসিজি স্টেশন দ্বীপের পশ্চিম পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নীলাচল রিসোর্ট সংলগ্ন সি-বিচ এলাকায় জিও ব্যাগের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি কালো ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 

কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত মাদক দ্রব্য পরবর্তীতে বিনষ্ট করার প্রক্রিয়া চলছে।