রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৬:০১:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরা-সিকিমে মানবতার সেতু: নাহিদ ইসলাম

বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরা-সিকিমে মানবতার সেতু: নাহিদ ইসলাম

ঢাকা প্রেস নিউজ


বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম শুক্রবার জানিয়েছেন, প্রয়োজন হলে বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরা ও সিকিমে ত্রাণ সহায়তা পাঠানো হবে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ এবং সরকার ভারতের বন্যাকবলিত জনগণের পাশে দাঁড়িয়েছে।

 

বাংলাদেশ নিজেই বন্যার কবলে পড়লেও, দেশের জনগণ ও সরকার নিরলসভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সামাজিক সংগঠন, প্রবাসী বাংলাদেশি ও দেশপ্রেমিক ব্যবসায়ীরাও এই কাজে সহযোগিতা করছে। নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন যে, দুই দেশের জনগণ একত্রিত হয়ে দ্রুত এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবে।
 

তবে ভারতের বাঁধ খোলার বিষয়ে নাহিদ ইসলাম ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, আগাম সতর্কতা ছাড়া বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী এই অভিযোগ অস্বীকার করেছেন।