মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৩:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

নরসিংদীর প্রবীণ রাজনীতিবিদ সুলতান উদ্দিন মোল্লা আর বেঁচে নেই

নরসিংদীর প্রবীণ রাজনীতিবিদ সুলতান উদ্দিন মোল্লা আর বেঁচে নেই

ঢাকা প্রেস
সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী জেলা:-

 


 

নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রবীণ রাজনীতিবিদ সুলতান উদ্দিন মোল্লা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
 

রোববার বেলা ১১ টায় নরসিংদী শহরের রাঙ্গামাটিয়া ঈদগাহ মাঠে ১ম জানাযা ও বাদ আছর শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের সবুজ পাহাড় মাঠে ২য় জানাযা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ হতে জানানো হয়েছে।
 

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। আমৃত্যু তিনি বিএনপির বিভিন্ন পদে থেকে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তার এক ছেলে আকরামুল হাসান মিন্টু বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য।