বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গভীর রাতে আব্বাস-গয়েশ্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে

গভীর রাতে আব্বাস-গয়েশ্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে

নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়ার পথে সন্ধ্যার পর থেকে ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি জানান, শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে যে বের হয়েছে তাকেই গ্রেপ্তার করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত ১৫ বছর ধরে এই আইন-শৃঙ্খলা বাহিনী আমাদের নেতাকর্মীদের পেছনে লেগে আছে। শনিবার শান্তিপূর্ণভাবে বড় একটি পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


সেখানে তো কোনো ঘটনা ঘটেনি। তাহলে কেন নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে? এদের কোনো কাজ নেই। একজনকে তুলে নিয়ে রাস্তায় ছেড়ে দিলেও তো তাদের কিছু লাভ হয়।

নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এই খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।

তারা কেন্দ্রীয় কার্যালয়ে বেশ কিছুক্ষণ অবস্থান করেন। যাওয়ার সময় মির্জা আব্বাস বলেন, এখনো সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কার্যালয়ের আশপাশে অবস্থান করছে