মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০১:২৮:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

শাহিন হলেন রংপুর বিভাগের শ্রেষ্ঠ এএসআই

শাহিন হলেন রংপুর বিভাগের শ্রেষ্ঠ এএসআই

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

 

রংপুর রেঞ্জের সততা, কর্মদক্ষতা ও সাহসিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে আসার ফলে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন শাহিনুর রহমান শাহিন ।

 

এএসআই শাহিনুর রহমান শাহিন কুড়িগ্রাম সদর থানায় কর্মরত আছেন। তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগেও একাধিক বার এ সম্মাননা পুরস্কার গ্রহণ করেছেন।

 

২৪ মাসে ওয়ারেন্ট নিষ্পত্তি, জুয়া, চুরি, ছিনতাই ও মাদক উদ্ধারে শ্রেষ্ঠ এএসআই হিসাবে নির্বাচিত হন তিনি।

 

গত শনিবার রংপুর রেঞ্জ কার্যালয়ে অতিরিক্ত আইজিপি আব্দুল বাতেন পিপিএম এর হাত থেকে সম্মাননা পুরস্কার গ্রহণ করে এএসআই শাহিনুর রহমান শাহিন।

 

এসময় কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামসহ রেঞ্জ পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।