বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৯:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে: কৃষি মন্ত্রী

শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে: কৃষি মন্ত্রী

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে।

মন্ত্রী শনিবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ মিলনায়তনে ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ আয়োজিত ৯ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের সকল গভীর ও অগভীর নলকূপকে সোলারের আওতায় আনার জন্য সরকার প্রকল্প বাস্তবায়ন করবে। আগামী এক বছরের মধ্যে এ কাজ সম্পন্ন করার জন্য সরকার চেষ্টা করবে।

সেচ পাম্প সোলারে চললে বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয় হবে। এতে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি কৃষি নির্ভর। সরকার নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে ইতোমধ্যে কৃষক কার্ড বিতরণ করেছে। কৃষক কার্ড চালুর উদ্দেশ্য, চাহিদামাপিক ফসল উৎপাদন ও ন্যায্যমূল্য নিশ্চিত করা। কৃষক কার্ডের মাধ্যমে সারা দেশের কৃষি একটি ডাটাবেজের আওতায় আসবে। চাহিদার বাইরে কোন ফসল উৎপাদন হবে না।

কৃষক অনলাইন থেকে জেনে যাবেন কোন জমিতে কি ফসল, কত পরিমাণে চাষ করতে পারবেন। তাহলে বাড়তি ফসলও উৎপাদন হবে না। ফসলের দাম না পেয়ে কৃষকও পথে বসবে না বলে মন্ত্রী মন্তব্য করেন।

মন্ত্রী ভিক্টোরিয়া কলজের বিতার্কিক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীর বাস্তবমুখী করে গড়ে তোলে। গণতন্ত্র চর্চায় যুক্তির বিকল্প নেই। একটি যুক্তিনির্ভর সমাজ গঠনে শিক্ষার্থীদের কাজ করতে হবে।

এর আগে মন্ত্রী বিতর্ক প্রতিযোগিতায় জয়ী বিতার্কিকদের হাতে ট্রফি তুলে দেন।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাসারের ভুঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।