মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩০:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

মতিউরের মেয়ে ঈপ্সিতার আয়কর নথি জব্দ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

মতিউরের মেয়ে ঈপ্সিতার আয়কর নথি জব্দ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা প্রেস নিউজ

 

ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের মেয়ে ফারজানা রহমান ঈপ্সিতার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। পাশাপাশি তার আয়কর নথি জব্দের নির্দেশও দেওয়া হয়েছে। সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
 

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, ফারজানা রহমানের দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদানসহ ২ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ৬১১ কোটি টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ রয়েছে। এছাড়া, জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৫৩ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকার সম্পত্তি অর্জন ও ভোগ দখলের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
 

আদালত সূত্র জানায়, ফারজানা রহমান বর্তমানে দেশে অবস্থান করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন নিষিদ্ধ করা জরুরি। একইসঙ্গে দুদকের আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে তার ২০১৩-১৪ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত মূল আয়কর নথি জব্দের আদেশও আদালত মঞ্জুর করেছেন।