রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০২:৩৯:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

ধর্ম ব্যবসায়ীদের রাজনীতি ও বিভেদ সৃষ্টি: আসিফ নজরুলের উদ্বেগ

ধর্ম ব্যবসায়ীদের রাজনীতি ও বিভেদ সৃষ্টি: আসিফ নজরুলের উদ্বেগ

ঢাকা প্রেস নিউজ


অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সতর্ক করেছেন যে, কিছু ধর্ম ব্যবসায়ী ধর্মকে কাজে লাগিয়ে রাজনীতি করে এবং সমাজে বিভেদ সৃষ্টি করে।

 

গত সোমবার (২৬ আগস্ট), রাজধানীর পলাশীতে আয়োজিত ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
 

অধ্যাপক আসিফ নজরুল অভিযোগ করেন, গত ১৫ বছরে মন্দিরে যেসব হামলা হয়েছে, তার বিচার হয়নি। তবে অন্তর্বর্তী সরকার এ ধরনের ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিচ্ছে বলে তিনি জানান।
 

এদিকে, একই অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। তিনি আরও বলেন, এই জনগোষ্ঠী অনিরাপদ থাকলে পুরো বাংলাদেশ অনিরাপদ থাকবে। তাই নতুন বাংলাদেশ গড়তে সব জনগোষ্ঠীর সমান মর্যাদা নিশ্চিত করতে হবে।
 

দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, পূজা কমিটি বন্যার্তদের জন্য একটি বড় অংকের অনুদান দেবে।